কচুয়ায় ইউপি সচিবকে লাঞ্ছিতের অভিযোগ

আপডেট : ২০ মে ২০২১, ২১:৪৩

উপজেলার কচুয়া দক্ষিণ ইউনিয়ন পরিষদ সচিব বিজয় কৃষ্ণ শীলকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। অভিযোগ ইউপি সদস্য মো. আছাদুজ্জামান রাসেলের বিরুদ্ধে। বুধবার দুপুরে ঐ ইউনিয়নের সচিবের কক্ষে লাঞ্ছিতের এ ঘটনা ঘটে। এ ঘটনায় ইউপি সচিব ঐ দিনই বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপায়ন দাস শুভ জানান, ইউপি সচিব বিজয় কৃষ্ণ শীল কর্তৃক একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তসাপেক্ষ আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।