তালায় বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট : ২০ মে ২০২১, ২১:৪৬

তালায় মো. কালু নিকারী (৮০) নামের এক বৃদ্ধের গলায় গামছা পেচানো ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে বাড়ির পাশের পরিত্যক্ত ডিপো ঘরের বারান্দায় ঝুলন্ত লাশ দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। মো. কালু নিকারী উপজেলার সদর ইউনিয়নের জেয়ালা নলতা গ্রামের মৃত বিরিঞ্চি নিকারীর ছেলে। তবে নিহতের ছেলে মো. আলাউদ্দীন নিকারী জানান, তার বাবা দীর্ঘদিন পেটের ব্যথাসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। রোগ যন্ত্রণা সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যা করেছেন। তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী রাসেল বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।