পাবনায় অস্ত্র ও গুলিসহ তিহাদ শেখ (২৫) নামে এক জনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার রাতে পৌর সদরের শালগাড়িয়া রেলপাড়া মহল্লা থেকে তাকে আটক করা হয়। সে ঐ মহল্লার রবি শেখের ছেলে। পাবনা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক আব্দুল হান্নান জানান, তার কাছ থেকে একটি বিদেশি রিভলবার, দুই রাউন্ড তাজা গুলি, একটি চাকু ও দুইটি চাইনিজ কুড়াল জব্দ করা হয়। এ ঘটনায় সদর থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়েরের পর বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
