দেশে করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে গত এক দিনে আরো ৩৬ জনের মৃত্যু হয়েছে। তাদের ২৬ জন পুরুষ আর নারী ১০ জন। তাদের মধ্যে ১৯ জনের বয়স ছিল ৬০ বছরের বেশি, ৯ জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে, পাঁচ জনের বয়স ৪১ থেকে ৫০ বছর, এক জনের বয়স ৩১ থেকে ৪০ বছর এবং দুই জনের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে ছিল। মৃতদের মধ্যে ১২ জন ঢাকা বিভাগের, ১৪ জন চট্টগ্রাম বিভাগের, তিন জন রাজশাহী বিভাগের, দুই জন খুলনা বিভাগের, তিন জন সিলেট বিভাগের এবং এক জন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা ছিলেন। এ পর্যন্ত মৃত ১২ হাজার ২৪৮ জনের মধ্যে ৮ হাজার ৮৮৪ জন পুরুষ এবং ৩ হাজার ৪০০ জন নারী।
দেশে গত এক দিনে করোনা সংক্রমণ ধরা পড়েছে আরো ১ হাজার ৪৫৭ জনের। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তদের নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৭ লাখ ৮৫ হাজার ১৯৪ জন হয়েছে। আর করোনা ভাইরাসে মৃতের মোট সংখ্যা বেড়ে হয়েছে ১২ হাজার ২৮৪ জন। সরকারি হিসাবে আক্রান্তদের মধ্যে এক দিনে আরো ১ হাজার ৩৭৮ জন সুস্থ হয়ে উঠেছেন। তাদের নিয়ে মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ২৭ হাজার ৫১০ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৪৮২টি ল্যাবে ১৯ হাজার ৪২৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৫৭ লাখ ৭৪ হাজার ৮৮৩টি নমুনা। বৃহস্পতিবার নমুনা পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার ৭ দশমিক ৫০ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬০ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯২ দশমিক ৬৫ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৫৬ শতাংশ। সরকারি ব্যবস্থাপনায় এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৪২ লাখ ২৬ হাজার ৩৭১টি; বেসরকারি ব্যবস্থাপনায় ১৫ লাখ ৪৮ হাজার ৫১২টি। গত এক দিনে যারা মারা গেছেন তাদের ২৬ জন পুরুষ আর নারী ১০ জন। তাদের ২৫ জন সরকারি হাসপাতালে, ১০ জন বেসরকারি হাসপাতালে এবং এক জন বাড়িতে মারা যান।
