বরিশালে ৮৫ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক

আপডেট : ২০ মে ২০২১, ২২:২১

বরিশালে ৮৫ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। বৃহস্পতিবার র্যাব-৮-এর সদর দপ্তর থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান হয়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় র্যাব জানতে পারে নগরীর রুপাতলী গ্রামীণ জিসি চক্ষু হাসপাতালের সামনে পাকা রাস্তার ওপর মাদক জাতীয় দ্রব্য ক্রয়বিক্রয় হচ্ছে। র্যাবের আভিযানিক দল কৌশলগতভাবে ঘটনাস্থলের সন্নিকটে পৌঁছলে র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে মো. শাকিল হোসেন সজলকে (২৫) আটক করা হয়। সজল নগরীর রুপাতলী এলাকার মো. এনামুল হক বিপ্লবের পুত্র। পরবর্তী সময়ে স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে তার কাঝ থেকে ৮৫ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। আকটকৃত সজলের বিরুদ্ধে র্যাব-৮-এর সিপিএসসির ডিএডি মো. সাইফুল ইসলাম বাদী হয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।