দক্ষিণ চীন সাগরে আবারো মার্কিন যুদ্ধজাহাজ প্রবেশ করেছে। চীন দাবি করেছে ইউএসএস কার্টিস উইলবার অবৈধভাবে দক্ষিণ চীন সাগরে চীনের এলাকায় প্রবেশ করে। জাহাজটি অনুমতি ছাড়াই পারাসেল আইল্যান্ডের কাছে আসে। পরে চীনের জাহাজ এবং বিমান সেটিকে অনুসরণ করে এবং তাড়িয়ে দেয়। তবে মার্কিন নৌবাহিনীর সপ্তম নৌবহর জানিয়েছে, আইন অনুযায়ীই পারাসেল আইল্যান্ডের কাছে মার্কিন যুদ্ধজাহাজ যায়। এই স্বাধীনতা আমাদের আছে। আর যুদ্ধজাহাজটি চীন তাড়িয়ে দিয়েছে বলে যে দাবি করা হয়েছে তাও নাকচ করেছে মার্কিন নৌবাহিনী। -রয়টার্স
