ম্যারাডোনাকে পরিকল্পনা করে হত্যার অভিযোগ

আপডেট : ২১ মে ২০২১, ০০:৫০

দিয়েগো ম্যারাডোনার মৃত্যু নিয়ে বহু প্রশ্ন উঠেছে। এর মধ্যে সাতজনের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। তাদের বিরুদ্ধে ফুটবল জাদুকর ম্যারাডোনাকে পরিকল্পনা করে হত্যার অভিযোগ আনা হয়েছে। আদালত সূত্রে এমনটাই জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। অভিযুক্তদের মধ্যে রয়েছেন স্নায়ু শল্যচিকিত্সক লিয়োপল্ডো লুক, মনোরোগ বিশেষজ্ঞ অগাস্টিনো কোসাশভ এবং মনোবিজ্ঞানী কার্লোস ডিয়াজ।

অভিযোগ প্রমাণিত হলে ৮ থেকে ২৫ বছরের জন্য কারাদ্ল হতে পারে আসামিদের। গত বছর ২৫ নভেম্বর মারা যান ম্যারাডোনা। হূদরোগে আক্রান্ত হয়ে ম্যারাডোনা মারা যান বলে জানা গিয়েছিল। সেই তদন্তেই জানা গেছে তার চিকিত্সায় গাফিলতি হয়েছে। অভিযুক্তদের দেশ ছাড়ায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ম্যারাডোনার দুই মেয়ে লুকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। মস্তিষ্কে অস্ত্রোপচারের পর মারাদোনার শরীর আরো খারাপ হয়ে যাওয়ার জন্য লুককে দায়ী করেন ম্যারাডোনার দুই মেয়ে।

আগামী ৩১ মে থেকে ওই সাত চিকিত্সকের শুনানি শুরু হবে, তারা তখন নিজেদের যুক্তি উপস্থাপন করতে পারবেন। এই মাসের শুরুর দিকে বিশেষজ্ঞ মেডিক্যাল বোর্ড জানায়, ম্যারাডোনার সেবায় নিয়োজিত স্বাস্থ্যকর্মীদের কর্মকা্ল ছিল অপর্যাপ্ত, অদক্ষ ও বেপরোয়া। এরপরই বোঝা যাচ্ছিল, ম্যারাডোনার মৃত্যুর আগে তার চিকিত্সায় নিয়োজিত চিকিত্সকেরা ঝামেলায় পড়তে যাচ্ছেন। এরপর আর্জেন্টাইন কিংবদন্তির মৃত্যু নিয়ে তদন্তের পর্যায়ে গতকাল নতুন মোড় নেয়।