ইমরান খানের দল ভেঙে নতুন দল গঠন

আপডেট : ২১ মে ২০২১, ১৭:১১

ইমরান খানের দল থেকে বেড়িয়ে নতুন দল গঠন করলেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠিত নেতা জাহাঙ্গীর খান তারিন। সংসদের নিম্ন সভায় পাশাপাশি পাঞ্জাব বিধানসভায় আইন প্রণেতাদের নিয়ে এই দল গঠন করেন তিনি। মঙ্গলবার গভীর রাতে এই তথ্য জানিয়েছে এক্সপ্রেস ট্রিবিউন।

ভারতীয় সংবাদ মাধ্যম এএনআইইয়ের বরাতে জানা যায়, নতুন গঠিত দলটির পক্ষ থেকে এক প্রতিবেদনে বলা হয়, জাতীয় সংসদে এই দলের সংসদীয় নেতা হবেন রাজা রিয়াজ, পাঞ্জাব বিধানসভায় সংসদীয় নেতা হবেন সাঈদ আকবর নাওয়ানী। 

নৈশভোজে অংশ নেওয়া এই অনুষ্ঠানে ৩১ জন সংসদ সদস্য উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন, তারিনের অন্যতম সমর্থক নোমান লাঙ্গারিয়াল।

দ্য এক্সপ্রেস ট্রিবিউনের তথ্যমতে, নৈশভোজের সময় পাঞ্জাব বিধানসভার সদস্য (এমপিএ) সালমান নাইম বলেন, তারিনের সমর্থকরা তাদের নিজস্ব গ্রুপ আনুষ্ঠানিকভাবে চালু করার সিদ্ধান্ত নিয়েছে।   

ইত্তেফাক/এএইচপি