ঁজ্যামিতি
মো. আব্দুর রাজ্জাক রুবেল
সিনিয়র শিক্ষক
আলহাজ্ব সমসের উদ্দিন উচ্চ বিদ্যালয়, লালমনিরহাট
সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে নবম ও দশম শ্রেণির গণিতের অত্যন্ত গুরুত্বপূর্ণ সূত্রাবলি নিয়ে আলোচনা করবো।
১. কোনো ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে উত্পন্ন বহিঃস্থ কোণ তিনটির সমষ্টি ?
৩৬০ ডিগ্রি।
২. সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে ৩, ৪ সেমি হলে, অতিভুজের মান কত?
৫ সে.মি
৩. সামন্তরিকের বিপরীত কোণের অন্তর্দ্বিখণ্ডকদ্বয়? পরস্পর সমান্তরাল
৪. একটি বর্গক্ষেত্রের এক বাহু অপর একটি বর্গক্ষেত্রের পরিসীমার সমান হলে , বর্গক্ষেত্র দুটির কর্ণের অনুপাত কত? ৪:১
৫. রম্বসের কর্ণদ্বয়? পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করলে তাদের অন্তর্ভুক্ত কোণ?
৯০ ডিগ্রি।
বৃত্ত সম্পর্কিত তথ্য
১. পূর্ণ বক্ররেখার দৈর্ঘ্য কে বলা হয়?
পরিধি
২. বৃত্তের পরিধির সূত্র? ২r
৩. পরিধির যেকোনো অংশকে বলা হয়? চাপ।
৪. পরিধির যেকোনো দুই বিন্দুর সংযোগ সরলরেখাকে বলা হয়?
জ্যা ( বৃত্তের ব্যাস হচ্ছে বৃত্তের বৃহত্তম জ্যা)
৫. বৃত্তের কেন্দ্রগামী সকল জ্যাই?
ব্যাস।
