‘পোশাকহীন অবস্থায় নারীটি আসলে আমি নই’

আপডেট : ২১ মে ২০২১, ২০:৪৪

বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে সাহসী দৃশ্যে অভিনয় করে দর্শকমহলে ব্যাপক পরিচিতি পেয়েছেন। পর্দায় প্রায়ই খোলামেলা রূপে দেখা যায় এই অভিনেত্রীকে। তবে অতীতে নগ্নতার কারণেই একসময় নিজেকে গুটিয়ে নিয়েছিলেন তিনি।

রাধিকার অন্তরালে চলে যাওয়ার কারণ ছিলো কয়েক মুহূর্তের একটি ভিডিও। সেখানে যে নারীকে নগ্ন অবস্থায় দেখা যাচ্ছিল তাকে রাধিকা বলে ধরে নিয়েছিলেন অনেকেই। ভিডিওটি আসলে অভিনেত্রীর ‘ক্লিন সেভেন’-এর একটি ক্লিপ।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে রাধিকা বলেছেন, আমি যখন ক্লিন সেভেন’ ছবির শুটিং করছিলাম সেই সময় আমার নগ্ন একটি ক্লিপ ছড়িয়ে পড়ে। অনেকেই আমাকে বাজেভাবে ট্রোল করছিলো। সেই ঘটনাটি আমার মনে প্রভাব ফেলায় আমি বাড়ি থেকে ৪ দিনের জন্য বেরতে পারিনি। সংবাদমাধ্যম আমায় নিয়ে কী বলছে, সে সব নিয়ে ভাবিনি। কিন্তু আমার গাড়িচালক, গার্ডসহ প্রত্যেকে আমাকে ওই ছবিগুলো দিয়ে চিনছিল। কিন্তু ওই ভিডিওতে আমি ছিলাম না।

তার ভাষ্য, বিতর্কিত ছবিগুলো পোশাকহীন অবস্থায় তোলা নিজস্বী। ভালো দৃষ্টিসম্পন্ন যে কোনও মানুষ বলে দিতে পারবেন ওই ছবিগুলোতে থাকা ব্যক্তি আসলে আমি নই। আমার মনে হয় না এই বিষয়গুলোতে কিছু করার আছে বা করা উচিৎ। আমি এগুলো এড়িয়ে যাই। এরপর আমি যখন ‘পার্চড’ ছবিতে পোশাক খুলি তখন মনে হল আমার আর লুকিয়ে রাখার মতো কিছু নেই।

সব বিতর্ক উড়িয়ে নিজের গতিতে এগিয়েছেন রাধিকা। তার পেশাগত জীবনের লেখচিত্রও একটানা ঊর্ধ্বমুখী। গত বছর নেটফ্লিক্সের ‘রাত আকেলি হ্যায়’ ছবিতে তার অভিনয় আরও একবার মুগ্ধ করেছিল দর্শককে। এ ছবিতে তার বিপরীতে ছিলেন নাওয়াজউদ্দিন সিদ্দিকী।

ইত্তেফাক/বিএএফ