সিংগাইর (মানিকগঞ্জ) সংবাদদাতা
সিংগাইর থানা পুলিশের উদ্ধার করা নবজাতক কন্যাশিশুর দায়িত্ব নিয়েছেন রিয়াজ উদ্দিন নামে এক ব্যক্তি। রিয়াজ উদ্দিন বকচর মিস্ত্রিপাড়ার রাজু উদ্দিনের ছেলে। বৃহস্পতিবার সকালে বাড়ির পাশে ফুটফুটে একদিনের একটি নবজাতক কন্যা দেখতে পান রিয়াজ। তিনি লোকজনের মাধ্যমে থানা পুলিশে খবর দেন। থানার ওসি সফিকুল ইসলাম মোল্যা শিশুটিকে উদ্ধার করেন। রিয়াজ শিশুটিকে লালন পালনের দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করলে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুনা লায়লা ও সমাজসেবা কর্মকর্তা মো. ইনামুর রহমানের মাধ্যমে শিশুটিকে রিয়াজ দম্পত্তির কাছে হস্তান্তর করেন। সহকারী পুলিশ সুপার (সিংগাইর সার্কেল) মো. রেজাউল হক শিশুটি যেখানেই থাকুক ভরণপোষণ বাবদ প্রতি মাসে এক হাজার টাকা করে দেবেন বলে প্রতিশ্রুতি দেন।
