আনসার আল ইসলামের সদস্য গ্রেফতার

আপডেট : ২১ মে ২০২১, ২১:১৮

ইত্তেফাক রিপোর্ট

রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের এক সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। তার নাম সৈয়াবুর রহমান কাওসার। তার কাছ থেকে উগ্রবাদী বই ও লিফলেট জব্দ করা হয়েছে। এ বিষয়ে র্যাব-২ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, বৃহস্পতিবার রাতে মোহাম্মদপুরের তাজমহল রোডের ঈদগাহ মাঠে অভিযান চালিয়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের এ সদস্যকে গ্রেফতার করা হয়। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্র ও সরকারবিরোধী এবং ধর্মীয় উসকানিমূলক, উগ্রবাদী বিভিন্ন পোস্ট প্রচার করাসহ উগ্র ইসলামী জঙ্গিবাদী বই ও প্রচারপত্র নিজের দখলে রেখে ও প্রচার করে নতুন সদস্যদের দলভুক্ত করাসহ বিভিন্ন কার্যক্রম চালিয়ে আসছিলেন। তার গ্রামের বাড়ি নোয়াখালী।