গফরগাঁওয়ে ডায়রিয়ার প্রকোপ

আপডেট : ২১ মে ২০২১, ২১:৪৬

গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা

গফরগাঁওয়ে হঠাত্ ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিনিয়ত রোগীর চাপ বাড়তে থাকায় সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিত্সক-নার্সরা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্রে জানা গেছে, গত ২৪ ঘন্টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়রিয়া আক্রান্ত ১১ জন রোগী ভর্তি হয়েছে। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাইন উদ্দিন খান মানিক জানান, আবহাওয়া পরিবর্তনের কারণে ডায়রিয়ায় আক্রান্তে সংখ্যা বাড়ছে। রোগীর চিকিত্সার জন্য হাসপাতালে পর্যাপ্ত ওষুধ ও স্যালাইন সরবারহ রয়েছে। তিনি সকলকে স্বাস্থ্যসম্মত খাবার গ্রহন ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান।