মীর্জাগঞ্জে প্রথমবারের মতো ব্রকলি চাষ

আপডেট : ২১ মে ২০২১, ২১:৪৫

মীর্জাগঞ্জ (পটুয়াখালী) সংবাদদাতা

মীর্জাগঞ্জে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে ব্রকলি চাষ হয়েছে। উপজেলার দেউলী সুবিদখালী ইউনিয়নের রানীপুর গ্রামের কৃষক রমনী ধুপী এ চাষ শুরু করেছেন। আবহাওয়া অনুকূলে থাকায় এর ফলনও বেশ ভালো হয়েছে। কৃষক রমনী ধূপী জানান, এবারই প্রথম আমি ব্রকলি চাষ করেছি। এটা দেখতে ফুলকপির মতো হলেও ফুলগুলো গাঢ় সবুজ। বাজারে এ সবজির চাহিদা বেশ ভালো রয়েছে। মীর্জাগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আরাফাত হোসেন বলেন, এই উপজেলায় প্রথমবারের মতো গ্রিন ক্লাউন জাতের ব্রকলি উপযোগিতা যাচাইয়ের জন্য চাষ শুরু করা হয়েছে।