মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
করোনা ভাইরাসের কারণে শ্রমিকসংকট রয়েছে। এ সময় স্বল্প খরচে ও কম সময়ে ধান কেটে বাড়িতে উঠাতে পারায় মির্জাপুরে কৃষকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে কম্বাইন হারভেস্টার। উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, চলতি মৌসুমে উপজেলায় ২১ হাজার ৬৫ হেক্টরে বোরো ধান আবাদ হয়েছে। এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ মশিউর রহমান বলেন, ৫০ ভাগ ভর্তুকি মূল্যে কৃষকরা কম্বাইন্ড হারভেস্টার যন্ত্র পেয়ে বোরো ধানা কাটা, মাড়াই ও প্যাকেটজাত করতে পারছেন। ধান কাটা শ্রমিকের চেয়ে কৃষকদের খরচও অর্ধেকে নেমে এসেছে। এতে খুশি তারা। এ ব্যাপারে কৃষি বিভাগ কৃষকদের সহযোগিতা করছে।
