সোনালুর হলুদ ফুলে সেজেছে পথঘাট

আপডেট : ২১ মে ২০২১, ২১:৪১

তিতাস (কুমিল্লা) সংবাদদাতা

তিতাসের পথঘাট সেজেছে সোনালু ফুলে। উপজেলার বিভিন্ন এলাকায় এখন সোনালুর হলুদ রঙের সমারোহ। গ্রামের বসতবাড়িতে বিশেষ করে রাস্তা কিংবা পুকুর পাড়ে সোনালু গাছের অপরূপ সৌন্দর্য পথিককে মোহিত করে। সরজমিনে দেখা যায়, জগতপুর সাধনা উচ্চবিদ্যালয়সংলগ্ন পুকুর পাড়ের একাধিক সোনালু গাছে হলুদ ফুল ফুটে আছে। উপসহকারী কৃষি কর্মকর্তা মো. কাউছার আহমেদ জানান, গ্রীষ্মের প্রকৃতিতে প্রাণের সজীবতা নিয়ে ফোটে সোনালু। উপজেলা কৃষি কর্মকর্তা মো. সালাহ উদ্দিন জানান, সোনালু ঔষধি বৃক্ষের তালিকাভুক্ত। বিশেষ করে এর ফল বাত, বমি ও রক্তস াব প্রতিরোধে সাহায্য করে। গাছটি ফলের মাধ্যমে বংশ বিস্তার ঘটায়।