চাটমোহর (পাবনা) সংবাদদাতা
জ্যৈষ্ঠের প্রচণ্ড গরমে চাটমোহরে বেড়েছে তাল শাঁসের চাহিদা। স্থানীয় ব্যবসায়ীরা গ্রামাঞ্চল থেকে তাল সংগ্রহ করে বেপারিদের কাছে বিক্রি করছেন। একই সঙ্গে চাটমোহরের বাজার, সড়কের পাশে ও অলিগলিতে বিক্রি হচ্ছে তালশাঁস। আকারভেদে প্রতিটি তাল বিক্রি হচ্ছে ৮-১০ টাকায়। মথুরাপুরের ব্যবসায়ী আকাম হোসেন বলেন, তালে এখনো পুরোপুরি শাঁস হয়নি। ব্যাপারীদের চাহিদার কারণে তাল কাটতে হচ্ছে। প্রতিটি তাল প্রকারভেদে ৮-১০ টাকা দরে বিক্রি হচ্ছে। পাইকারি বিক্রি হচ্ছে পাঁচ-ছয় টাকায়। স্বাধীনতা চিকিত্সক পরিষদ পাবনা জেলা সভাপতি ডা. মো. গোলজার হোসেন বললেন, পানি তালের অনেক উপকারিতা রয়েছে। তবে অধিক খাওয়া ঝুঁকিপূর্ণ।
