সাতকানিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা
সাতকানিয়ায় অভিনব কৌশলে পেটের ভেতর ইয়াবা বড়ি নিয়ে পাচারের সময় দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ৩ হাজার ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। বৃহস্পতিবার রাত ১০টার সময় সাতকানিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের গোয়াজর পাড়া থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো কক্সবাজার জেলার উখিয়া উপজেলার পালংখালী ৮ নম্বর ওয়ার্ডের মো. ছালাম ও চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের গোয়াজর পাড়ার মো. হানিফ। সাতকানিয়া থানার ওসি মো. আনোয়ার হোসেন বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।
পঞ্চগড়ে ইয়াবাসহ একজন আটক
বোদা (পঞ্চগড়) সংবাদদাতা জানান, বোদায় ১৪৫ পিস ইয়াবাসহ লিটন ইসলাম নামের এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার বোদা পৌর এলাকার স্কুল মাঠ থেকে তাকে আটক করা হয়। আটক লিটন ইসলাম ঠাকুরগাঁও জেলার খলিশাকুড়ি গ্রামের আইজুল ইসলামের ছেলে। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
