মনোহরগঞ্জ (কুমিল্লা) সংবাদদাতা
মনোহরগঞ্জে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে বায়জিদ রহমান নামে ৩ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার উপজেলার ঝলম দক্ষিণ ইউপির ধিকচাঁন্দা গ্রামে এ ঘটনা ঘটে। সে ঐ গ্রামের সৌদি প্রবাসী জাকির হোসেন সুমনের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, ফ্যানের সুইচ দিতে গিয়ে মাল্টিপ্লাগের সকেটের ভিতরে হাত পড়ে শিশুটির। এতে সে বিদ্যুত্স্পৃষ্ট হয়। পরিবারের সদস্যরা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। মনোহরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুল কবির বিষয়টি নিশ্চিত করেছেন।
