চাটমোহর (পাবনা) সংবাদদাতা
চাটমোহর উপজেলার নিমাইচড়া পূর্বপাড়া গ্রামের গৃহবধূ মালেকা খাতুনের (৪২) লাশ উদ্ধার করা হয়েছে। তিনি ঐ গ্রামের আবু সামার স্ত্রী। বৃহস্পতিবার রাত ১০টার দিকে মালেকা ঘরে রাখা গ্যাস ট্যাবলেট খেলে বাড়ির লোকজন তাকে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে রাতেই পাবনা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। রাত ২টার দিকে পাবনা নেওয়ার পথে তার মৃত্যু হয়। চাটমোহর থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে শুক্রবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠিয়েছে। থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা হয়েছে।
