তালায় গরুর লাথিতে নারীর মৃত্যু

আপডেট : ২১ মে ২০২১, ২১:৫০

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা

তালায় গরুর লাথিতে হাসিনা বেগম (৬০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে উপজেলার খেশরা ইউনিয়নের হরিহরনগর গ্রামে। প্রতিবেশী নাহিদ হাসান জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় নিজ গোয়ালে গরু বাঁধার সময় হাসিনা বেগম পা পিচলে পড়ে যান। এ সময় গোয়ালের গরু তাকে লাথি মেরে ও পায়ে পিষ্ট করে। পরে রাত ১টার দিকে শারীরিক অবস্থার অবনতি হলে নিজ বাড়িতে হাসিনা বেগম মারা যান। খেশরা ইউপি চেয়ারম্যান প্রভাষক রাজীব হোসেন রাজু বিষয়টি নিশ্চিত করেছেন।