কাউখালীতে বাল্যবিবাহের অপরাধে কনের মা ও বরের জরিমানা

আপডেট : ২১ মে ২০২১, ২১:৫০

কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা

কাউখালীতে বাল্যবিবাহের দেওয়ার অপরাধে স্কুলছাত্রী কনের মা, বর ও কাজীসহ তিন জনকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. খালেদা খাতুন রেখার নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করে। জানা গেছে, বাগেরহাটের কচুয়া উপজেলার কুদ্দুস সেখের ছেলে রোকন সেখের সঙ্গে কাউখালী উপজেলার স্কুলছাত্রীর বাল্যবিয়ে দেওয়া হয়। খবর পেয়ে মেয়েটির মা, বর ও নিকাহ রেজিস্ট ার (কাজী) চিরাপাড়া পার-সাতুরিয়া ইউনিয়নের হাবিবুর রহমানসহ প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।