চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা
চন্দনাইশ থানা পুলিশ বৃহস্পতিবার রাতে বিশেষ অভিযান চালিয়ে ৫০ লিটার মদ ও ৩০০ পিস ইয়াবা এবং বহনকারী একটি সিএনজিসহ দুই জনকে আটক করেছে। পৃথক অভিযান চালিয়ে সদর হাসপাতাল সংলগ্ন ও উপজেলার বরকল মৌলভী বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলো মো. হারুন ও অলি আহমদ প্রকাশ সুজন। চন্দনাইশ থানার ওসি নাসির উদ্দিন সরকার আটকের সত্যতা নিশ্চিত করেছেন।
