বিখ্যাত লেখক জেন অস্টিনের জনপ্রিয় উপন্যাস ‘প্রাইড অ্যান্ড প্রেজুডিস’-এর অনুপ্রেরণায় নাটক মান-অভিমান দ্বীপ্ত টিভিতে প্রচার হবে আজ সন্ধ্যা ৭টায়। নাটকটির চিত্রনাট্য করেছেন নাসিমুল হাসান এবং সংলাপ লিখেছেন সরোয়ার সৈকত। আশিস রায়ের পরিচালনায় নাটকটির লাইন প্রোডিউসার হিসেবে রয়েছেন জাহিদুল ইসলাম জাহিদ।
নাটকটিতে অভিনয় করেছেন রোজী সিদ্দিকী, তোফা হাসান, সমাপ্তি মাশুক, ইফফাত আরা তিথি, শাকিলা আক্তার, শিবলী নওমান, কাজী রাজু, মিলি বাশার, ইমিলা হকসহ আরও অনেকে। অনেক বাঁধা-বিপত্তির পর ফরহাদের সঙ্গে বিয়ের পর শ্বশুরবাড়ি আসে রানুর বোন বীথি। বিয়ের শর্ত অনুযায়ী, বীথির সঙ্গে বড় বোন রানুও স্থায়ীভাবে থাকতে আসে ওই বাড়িতে। এরপর ঘটতে থাকে নানা ঘটনা।
