মানুষ আমাকে যতটা চেনে, তা অভিনয়ের জন্যই। আমি অনেক ভাগ্যবান। কারণ অনেক অসাধারণ চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছি। এ কথা নিঃসন্দেহে বলতে পারি, আমার সমসাময়িক অনেকেই আমার মতো ভালো চরিত্র পায়নি, ভালো নির্মাতাও পায়নি। বাইরে কোথাও গেলে যখন কেউ বলে, আপনি আমার প্রিয় অভিনেত্রী তখন মনটা ভরে যায়। আমি এখনো প্রচুর পরিশ্রম করি। আশা ছাড়িনি। আশা করছি, সামনে আরো অসাধারণ সব চরিত্রে অভিনয়ের সুযোগ পাবো। তবে শুরুর দিকে অনেক ভুল ছিল। অনেক জায়গায় না বুঝে গিয়েছি। অনেক নাটকে কাজ না করলেও পারতাম। মানুষের জীবনে ভুল থাকাটাই স্বাভাবিক। ভুল করলে নিজের যোগ্যতা বা মুন্সিয়ানা দেখতে পাওয়া যায়। এটা নিজেকেও পরিশুদ্ধ করে। ভুল থেকেই শিখছি। তাই এসব নিয়ে এখন আর ভাবিনি। শিক্ষা নিয়েই এগিয়ে যেতে চাই।
