ভাণ্ডারিয়ায় আনোয়ার হোসেন মঞ্জুর সুস্বাস্থ্য কামনায় দোয়া মোনাজাত

আপডেট : ২১ মে ২০২১, ২২:১৬

জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপির সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনায় আলোচনাসভা, মিলাদ-মাহফিল এবং দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। উপজেলা জাতীয় পার্টি-জেপি এবং তার অঙ্গসংগঠনের উদ্যোগে স্থানীয় রিজার্ভপুকুরপাড় উপজেলা দলীয় কার্যালয়ে গতকাল শুক্রবার বাদ মাগরিব এ উপলক্ষ্যে এক আলোচনাসভায় জাতীয় পার্টি-জেপির উপজেলা যুগ্ম-আহ্বায়ক এবং পৌর কাউন্সিলর মো. গোলাম সরওয়ার জোমাদ্দারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন :জেপির উপজেলা সদস্য সচিব ও ধাওয়া ইউপি চেয়ারম্যান ছিদ্দিকুর রহমান টুলু, যুগ্ম-আহ্বায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মশিউর রহমান মৃধা, যুগ্ম-আহ্বায়ক গৌরীপুর ইউপি চেয়ারম্যান মো. মজিবুর রহমান চৌধুরী, যুগ্ম-আহ্বায়ক মো. শাহজাহান তালুকদার, পৌর জেপির আহ্বায়ক মো. জামাল উদ্দিন মিয়া স্বপন, জেপি নেতা মেজবাহ উদ্দিন আরিফ জোমাদ্দার, উপজেলা স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক মো. মনির সরদার, মো. বাদল সিকদার, মো. মোস্তফা সিকদার, উপজেলা যুবসংহতির সদস্য সচিব মামুনুর রশিদ সরদার, উপজেলা ছাত্রসমাজের আহ্বায়ক মো. সালাহ্উদ্দিন রাহাত জোমাদ্দার, সদস্য সচিব মো. জহির উদ্দিন অন্তু সরদার, পৌর ছাত্রসমাজের সদস্য সচিব মাহাবুব শরিফ শুভ প্রমুখ।

এ সময় অন্যান্যের মধ্যে জেপি নেতা মো. শফিকুল আলম খোকন সিকদার, শাহারিয়ার হোসেন দুলাল মল্লিক, উপজেলা যুবসংহতির আহ্বায়ক  ও পিরোজপুর জেলা পরিষদ সদস্য মো. রেজাউল হক রেজভী জোমাদ্দার, পৌর যুবসংহতির সভাপতি নাসির উদ্দিন দুলাল সরদার, শহিদুজ্জামান রাজু মল্লিক, মো. লিটন মুন্সি, মো. মিঠু বিশ্বাস, মো. মতিউর রহমান বুলবুল, আফজাল সরদার, শিশির দত্ত, মামুন ফরাজীসহ উপজেলা এবং বিভিন্ন ইউনিয়নের জেপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের প্রবীণ নেতৃবৃন্দ দোয়ায় শরিক হন। দোয়া-মোনাজাত পরিচালনা করেন মাওলানা আসলাম হোসাইন।