বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিবিএস পরীক্ষা স্থগিত

আপডেট : ২১ মে ২০২১, ২২:১৯

কোভিড-১৯ পরিস্থিতির কারণে ৪ জুন থেকে অনুষ্ঠিতব্য বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ব্যাচেলর অব বিজনেস স্টাডিজ (বিবিএস) পরীক্ষা-২০১৯ শিক্ষাবর্ষে ১ম, ২য় ও ৩য় বর্ষের পরীক্ষাসহ বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। এছাড়া বাউবির বিএ/বিএসএসের পরীক্ষা-২০১৯ স্থগিত করা হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ খোলার সরকারি সিদ্ধান্ত প্রাপ্তির পর স্বল্প সময়ের মধ্যে পরীক্ষার পরিবর্তিত সময়সূচি জানানো হবে। শুক্রবার বাউবির তথ্য ও গণসংযোগ বিভাগের পরিচলক মো. আবুল কাসেম শিকদার এ তথ্য জানান।