গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানার মিতালী ক্লাব এলাকায় অগ্নিকাণ্ডে পাঁচটি ঝুটের গুদাম ভস্মীভূত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে স্থানীয় উজ্জল হোসেনের ঝুটের গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের জয়দেবপুর ও কালিয়াকৈর স্টেশনের তিনটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, সকাল ৬টার দিকে ঐ এলাকার উজ্জলের ঝুটের গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়ে আগুন দ্রুত পাশের পাঁচটি ঝুটের গুদামে ছড়িয়ে পড়ে। আগুনে পুড়ে গেছে বিপুল ঝুট ও মালামাল।
জয়দেবপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল হামিদ জানান, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।
