এল সালভেদরে সাবেক পুলিশ কর্মকর্তার বাগান থেকে ২৪ জনের মৃতদেহ উদ্ধার

আপডেট : ২২ মে ২০২১, ০০:১১

এল সালভেদরে সাবেক এক পুলিশ কর্মকর্তার বাগানে ২৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সেখানকার কবরে ৪০টির মতো মৃতদেহ থাকতে পারে। মৃতদেহের বেশিরভাগই নারী ও শিশু। পুলিশের ধারণা, এক দশক ধরে এসব মানুষকে হত্যা করা হয়েছে। ল্যাটিন আমেরিকার দেশগুলোর মধ্যে এল সালভেদরে সবচেয়ে বেশি নারী ও পুরুষকে হত্যা করা হয়। ৫১ বছর বয়সী পুলিশ কর্মকর্তা হুগো আর্নেস্ট অসোরিও চাভেজকে চলতি মাসে আটক করা এক মা ও তার মেয়েকে হত্যার অভিযোগে। তিনি এই হত্যাকা্লের কথা স্বীকার করেছেন। -বিবিসি