হেফাজত নেতা মনির হোসেন কাশেমী গ্রেফতার

আপডেট : ২২ মে ২০২১, ০০:৪৪

হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির অর্থ সম্পাদক মনির হোসেন কাশেমীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গতকাল শুক্রবার বিকালে গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে রাজধানীর বারিধারা থেকে গ্রেফতার করা হয় তাকে।

গোয়েন্দা কর্মকর্তারা জানান, হেফাজতের কর্মীদের মাঠে নামিয়ে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। মনির হোসেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় অর্থ সম্পাদক। তিনি জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্ম-মহাসচিব এবং জামিয়া মাদানিয়া বারিধারা মাদ্রাসার মুহতারিম।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মাহবুব আলম জানান, মনির হোসেন কাশেমীর বিরুদ্ধে ২০১৩ সালে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের নাশকতা এবং সামপ্রতিক সময়ে ঘটে যাওয়া নাশকতার অভিযোগে মামলা রয়েছে। তিনি মামলার এজাহারভুক্ত আসামি। ডিবির গুলশান বিভাগের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে।