ন্যানসির ‘শুকনো মোমবাতি’

আপডেট : ২২ মে ২০২১, ১৫:০৮

‘শুকনো মোমবাতি’ শিরোনামে নতুন গান নিয়ে হাজির হয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যানসি। এটি প্রকাশিত হয়েছে একটি ইউটিউব চ্যানেলে। কবি-নির্মাতা পলিন কাউসারের কথা ও সুরে গানটির সংগীতায়োজন করেছেন রাজন সাহা।

কণ্ঠশিল্পী ন্যানসি বলেন, ‘বেশ ভালো লেগেছে গানটি করতে পেরে। গানটির সুর ও কথায় ব্যাতিক্রমধর্মী একটা আমেজ আছে যা অনেকটাই আলাদা ধাঁচের। আশাকরি গানটি সবার ভালো লাগবে।’

গানটি প্রসঙ্গে রাজন সাহা বলেন, ‘গানের কথা ও সুরে ভিন্নতা থাকায় দর্শক শ্রোতাদের মাঝে গানটি বেশ ইতিবাচক প্রভাব ফেলতে শুরু করেছে। ন্যানসির অনবদ্য কণ্ঠশৈলীতে গানটি শ্রোতাদের দারুণ স্পর্শ করবে বলে আশা করছি।’

গানের কথা ও সুরের পাশাপাশি গানটির চিত্রায়ণও করেছেন পলিন কাউসার।

তিনি বলেন, ‘আমি আমার গানকে একটি ম্যাডিটেটিভ প্যাটার্নে করার চেষ্টা করি, যেন মানুষ তার নিজস্ব একটি রিদমের সাথে একে মেশাতে পারে খুব সহজেই। গান আমার কাছে কেবল কথা ও সুরের সহজ কোনো সিম্ফনি নয় বরং তার চাইতে বেশী কিছু যা হয়তো একটি মিউজিক্যাল সায়েন্স। ন্যানসি আপুর গায়কী ও রাজন দা’র সঙ্গীতায়োজনে গানটি প্রাণ পেয়েছে।’

গানটির মিউজিক ভিডিও প্রকাশিত হয়েছে মিউজিক কোম্পানি স্টুডিও জয়ার ইউটিউব চ্যানেলে।

ইত্তেফাক/বিএএফ