মধ্য-আমেরিকার দেশ এল সালভাদরে সাবেক এক পুলিশ কর্মকর্তার বাড়ির বাগান থেকে অন্তত ২৪ জনের দেহাবশেষ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে আরও অন্তত ৪০ জনের মরদেহ মাটিচাপা রয়েছে সেখানে।
স্কাই নিউজের বরাতে জানা গেছে, সাবেক পুলিশ কর্মকর্তা হুগো আর্নেস্তো ওসোরিয়ো শ্যাভেজ (৫১) কিছুদিন আগে হত্যার অভিযোগে গ্রেফতার হন। ৫৭ বছরের এক নারী ও তার ২৬ বছর বয়সী এক মেয়েকে হত্যার অভিযোগে চালচুয়াপা শহর থেকে আটক করা হয় তাকে। পরে হত্যার কথা স্বীকার করেছেন হুগো আর্নেস্তো। তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে এর আগেও তদন্ত হয়েছিলো।
সাবেক ওই কর্মকর্তার স্বীকারোক্তির পর ফরেনসিক দল এল সালভাদরের রাজধানী সান সালভাদর থেকে প্রায় ৪৮ মাইল উত্তরে অবস্থিত বাড়িটি তল্লাশি করে অন্তত সাতটি গর্ত খুঁজে পায়। বাড়ির বাগানে গর্তে দেখা যায়, বেশ কয়েকটি মরদেহ চাপা দেয়া হয়েছে। এসব মরদেহ উদ্ধার করতে এক মাসের মতো সময় লাগতে পারে।
ইত্তেফাক/টিআর

