আদিয়াত খন্দকার আদিবা
শিক্ষার্থী, অষ্টম শ্রেণি
আইডিয়াল ক্যাডেট স্কুল হাতীবান্ধা
ব্যাপন, অভিস্রবণ ও প্রস্বেদন
১৩. প্রশ্ন:অর্ধভেদ্য পর্দা কাকে বলে?
উত্তর:যে পর্দা দিয়ে দ্রবণের দ্রাবক অণু
( উদ্ভিদের ক্ষেত্রে পানি) চলাচল করতে পারে কিন্তু দ্রাব অণু চলাচল করতে পারে না তাকে অর্ধভেদ্য পর্দা বলে।
১৪. প্রশ্ন:মাছে পটকার পর্দা কোন ধরনের পর্দা?
উত্তর:অর্ধভেদ্য পর্দা।
১৫. প্রশ্ন:অভিস্রবণ কোন পদার্থের ক্ষেত্রে ঘটে?
উত্তর:তরল পদার্থ।
১৬. প্রশ্ন:অভিস্রবণের সময় দুটি তরলকে পৃথক করে রাখে কোন পর্দা?
উত্তর:অর্ধভেদ্য পর্দা।
১৭. প্রশ্ন:দ্রবণ কী?
উত্তর:দুই বা ততোধিক পদার্থের সমসত্ত্ব মিশ্রণকে দ্রবণ বলে।
১৮. প্রশ্ন:কোন প্রক্রিয়ায় শুকনো কিসমিস পানিতে ফুলে উঠে?
উত্তর:অভিস্রবণ প্রক্রিয়ায়।
১৯. প্রশ্ন:অভিস্রবণ কোথায় ঘটে?
উত্তর:মূলে।
২০. প্রশ্ন:গ্লুকোজ জারণে কী ব্যবহূত হয়?
উত্তর:অক্সিজেন।
