তা র কা ব চ ন

আপডেট : ২২ মে ২০২১, ২০:৩৬

চলচ্চিত্রে যখন দুঃসময় এলো তখন ভেবেছিলাম, এই বুঝি শেষ! আর বুঝি ছবিতে অভিনয় করা হবে না। অশ্লীল ছবি নির্মাণের হিড়িক পড়ে গেল। কিন্তু আমি তো আর অশ্লীল ছবিতে অভিনয় করবো না। স্রোতে গা ভাসাবো না। আবার যখন ভালো ছবির জোয়ার এলো, অভিনয় শুরু করলাম। মান্না ভাই ও রিয়াজের সঙ্গে নতুন করে জুটি বাঁধলাম। যখন অন্য জুটি হিট হতে শুরু করলো, আমাদের নিয়ে তখন আবার কাজ করা কমে গেল। তখন আবার টেলিভিশন বা অন্য অঙ্গনে কাজ শুরু করলাম। এরপর তো বিয়ে করলাম, সংসার শুরু হলো, ভাবলাম এবার বুঝি সত্যি ক্যারিয়ার শেষ!

 

অভিনয় থেকে বারবার দূরে সরে যাওয়া প্রসঙ্গে চিত্রনায়িকা পূর্ণিমা