সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা
সৈয়দপুরে ভুট্টার দানা ছাড়ানোর জন্য মেশিনের ব্যবহার বেড়েছে। এতে করে সময় ও অর্থিকভাবে লাভবান হচ্ছেন ভুট্টাচাষিরা। এ বছর উপজেলার পাঁচটি ইউনিয়নে বিস্তীর্ণ জমিতে ভুট্টার চাষ হয়েছে। ইতিপূর্বে ভুট্টার দানা ছাড়ানোর জন্য দিন-হাজিরায় লোক নিয়ে দানা ছাড়ানো হতো। কিন্তু বর্তমানে কৃষকরা মেশিনের সাহায্যে ভুট্টার দানা ছাড়িয়ে নিচ্ছেন। সৈয়দপুর উপজেলা কৃষি কর্মকর্তা শাহিনা বেগম জানান, উপজেলায় তুলনামূলকভাবে ভুট্টার আবাদ বেড়েছে। পশু খাদ্য হিসেবে ব্যবহার হওয়ায় ভুট্টার চাহিদাও বেড়েছে। ফলে কৃষকরা মেশিনে ভুট্টার দানা ছাড়িয়ে পাউডার করে নিচ্ছেন।
