সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা
হাঁড়িভাঙা আমের নিবিড় পরিচর্যা চলছে। তবে মুকুল কম আসায় ফলন কম হতে পারে। জুনেই বাজারে আসবে সুমিষ্ট এ আম। বদরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নের ধাপপাড়ার আমচাষি নূরুন্নবী সরদার জানান, মৌসুমের শুরু থেকেই তেমন বৃষ্টিপাত না হওয়ায় আমের মুকুল ঝরে পড়েছে। যেটুকু আছে, সেগুলো খুব একটা বড় হতে পারেনি। অর্থাত্ হাঁড়িভাঙা আমের সাইজ কিছুটা হলেও ছোট হবে এবার। বদরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা গোলাম মোস্তফা মো. জোবাইদুর রহমান বলেন, ‘এবার হাঁড়িভাঙা আমগাছে তুলনামূলকভাবে মুকুল কম এসেছে। ফলে গাছেও কম আম ধরেছে।’
