ডোমার (নীলফামারী) সংবাদদাতা
ডোমারে হঠাত্ করে ডায়রিয়া রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। আবহাওয়াজনিত কারণে ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার ও শুক্রবার দুই দিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৪ জন ডায়রিয়া রোগে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন। আক্রান্তদের অধিকাংশই বয়স্ক। হাসপাতালের আবাসিক হাসপাতাল কর্মকর্তা ডা. তপন কুমার রায় জানান, বৃহস্পতিবার ডায়রিয়া রোগে আক্রান্ত হয়ে আট জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত ছয় জন ভর্তি হয়েছে। তাদের অধিকাংশই বয়স্ক। তিনি আরো জানান, বয়স্করা খাদ্যের জীবাণুর জন্য আর শিশুরা আবহাওয়া পরিবর্তনের কারণে ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে।
