পাইকগাছা (খুলনা) সংবাদদাতা
পাইকগাছায় এক কেজি গাঁজাসহ একরামুল নামের এক যুবককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় থানায় মাদক আইনে মামলা হয়েছে শুক্রবার রাতে। একরামুল পৌরসভার গোপালপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে। সহকারী পুলিশ পরিদর্শক শেখ পলাশ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বান্দিকাটি পাকা রাস্তার পাশে মাদক বিক্রি হচ্ছে এমন সংবাদে সেখানে অভিযান চালানো হয়। এ সময় এক কেজি গাঁজাসহ রবিউলকে আটক করা হয়। এ ঘটনায় মাদক আইনে মামলা হয়েছে।
