সাতকানিয়ায় ইউপি সদস্যের ছেলেকে হত্যা প্রধান আসামি গ্রেফতার

আপডেট : ২২ মে ২০২১, ২১:২৫

সাতকানিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা

সাতকানিয়ায় ইউপি সদস্যের ছেলে মো. জসিম উদ্দিন হত্যা মামলার প্রধান আসামি খলিলুর রহমান (৩৫) প্রকাশ খইল্লাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে চট্টগ্রামের পটিয়া উপজেলা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত খলিল উপজেলার কাঞ্চনা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সৈয়দ পাড়ার শমসু মিয়ার ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের ও ত্রাণের তালিকায় নাম না থাকায় গত ১ মে উপজেলার কাঞ্চনা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের  ইউপি সদস্য মো. ইসহাকের ছেলে মো. জসিম উদ্দিনকে (৪২) বাড়ির পাশে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায় খলিল ও তার সহযোগীরা। পরে ৪ মে নগরের পার্কভিউ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় জসিম মারা যান। এ ঘটনায় নিহতের বাবা খলিলকে প্রধান আসামি করে ১০ জনের নামে সাতকানিয়া থানায় মামলা দায়ের করেন।  সাতকানিয়া থানার ওসি মো. আনোয়ার হোসেন বলেন, গ্রেফতারকৃতের সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে এবং তাকে শনিবার আদালতে পাঠানো হয়।