বিমান দুর্ঘটনায় নাইজেরিয়ার সেনাপ্রধান নিহত

আপডেট : ২২ মে ২০২১, ২১:২৮

 বিবিসি

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ কাদুনায় একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে দেশটির সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইব্রাহিম আত্তাহিরু নিহত হয়েছেন। এ ঘটনায় তার সঙ্গে বিমানে থাকা অন্যরাও নিহত হয়েছেন। শনিবার এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

কাদুনা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের কাছাকাছি এ দুর্ঘটনা ঘটেছে বলে এক বিবৃতিতে জানিয়েছে নাইজেরীয় বিমান বাহিনী। তবে তাত্ক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। গত জানুয়ারিতেই সেনাপ্রধানের দায়িত্ব নিয়েছিলেন ৫৪ বছর বয়সি আত্তাহিরু। দেশটিতে চলমান জঙ্গি তত্পরতা দমনে সরকারের তত্পরতা বৃদ্ধির পরিকল্পনার অংশ হিসেবেই তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছিল। তিন মাস আগে রাজধানী আবুজায় একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে সাত জনের মৃত্যু হয়েছিল।