ডিএনডির জলাবদ্ধতা স্থায়ীভাবে দূর হওয়ার পথে :বাবলা

আপডেট : ২২ মে ২০২১, ২১:৪৬

ইত্তেফাক রিপোর্ট

জাতীয় পার্টির (জাপা) কো-চেয়ারমান ও ঢাকা-৪ আসনের এমপি সৈয়দ আবু হোসেন বাবলা বলেছেন, বিগত সাত বছরে শ্যামপুর-কদমতলী এলাকায় ১৬০০ থেকে ১৭০০ কোটি টাকার উন্নয়নকাজ সম্পন্ন হয়েছে। এতে করে ডিএনডির জলাবদ্ধতা স্থায়ীভাবে দূর হওয়ার পথে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপসের নেতৃত্বে্ এই এলাকার অবশিষ্ট উন্নয়নকাজও আগামী দুই বছরের মধ্যে শেষ হবে। গতকাল কদমতলী শিল্প এলাকার ১ নম্বর সড়কের উন্নয়নকাজের উদ্বোধনের সময় তিনি এ কথা বলেন। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন—ডিএসসিসির ৫৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শফিকুল ইসলাম সাইজুল, ৫৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আকাশ কুমার ভৌমিক, সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর শাহিদা বেগম, আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম সিরাজ, তাজুল ইসলাম তাজু ও জাপা নেতা শেখ মাসুক রহমান প্রমুখ।