মানসিক প্রতিবন্ধী নিখোঁজ

আপডেট : ২২ মে ২০২১, ২১:৪৮

মানিকগঞ্জ জেলার দক্ষিণ সেওতার ক্যাপ্টেন আব্দুল হালিম চৌধুরী সড়কের মডেল স্কুল এলাকার সৈয়দ বাচ্চু মিয়ার ছেলে মানসিক প্রতিবন্ধী সৈয়দ কামাল হোসেন (৬৫) গত ২০ মে সকাল ৯টার দিকে বাসা থেকে বের হয়ে আর ফিরেননি। এ সময় তার পরনে ছিল লুঙ্গি ও স্যান্ডো গেঞ্জি। কোনো সহূদয় ব্যক্তি তার সন্ধান পেলে ০১৬১১-২০৯৩৯৩ (সুমন) এবং ০১৬৪২-০২৭৪২৭ নম্বরে যোগাযোগ করার জন্য তার পরিবার অনুরোধ জানিয়েছে।