মিলিয়নিয়ার হওয়ার সুযোগসহ থাকছে নানা সুবিধা

আপডেট : ২২ মে ২০২১, ২২:৩০

ডিজিটাল ক্যাম্পেইন সিজন-১১

ঈদুল আজহা উপলক্ষ্যে সারা দেশে শুরু হলো ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-১১। বিক্রয়োত্তর সেবা অনলাইন অটোমেশনের আওতায় আনতে ওয়ালটনের এ উদ্যোগ। ক্যাম্পেইনে ফ্রিজ, টিভি, এসি, ওয়াশিং মেশিন, ফ্যান, গ্যাস স্টোভ ও রাইস কুকার ক্রেতাদের নানা সুবিধা দিচ্ছে ওয়ালটন। যার মধ্যে রয়েছে মিলিয়নিয়ার হওয়ার সুযোগ, ফ্রি ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন, কোটি কোটি টাকার নিশ্চিত ক্যাশ ভাউচারসহ অসংখ্য সুবিধা।

শনিবার অনুষ্ঠিত এক ডিক্লারেশন প্রোগ্রামে ডিজিটাল ক্যাম্পেইন সিজন-১১-এর উদ্বোধন করেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী গোলাম মুর্শেদ। অনলাইনের মাধ্যমে সারা দেশের ওয়ালটন পণ্যের ডিস্ট্রিবিউটরগণ অনুষ্ঠানে যোগ দেন। এতে জানানো হয়, আসন্ন ঈদুল আজহা বা কোরবানির ঈদ উপলক্ষ্যে দেশব্যাপী শুরু হয়েছে ‘ওয়ালটন মেগা ঈদ ফেস্টিভ্যাল’। মুসলমানদের অন্যতম বৃহত্তম ধর্মীয় এ উত্সবে ক্রেতাদের আনন্দ বাড়িয়ে দিতে ডিজিটাল ক্যাম্পেইনের ১১তম সিজন ঘোষণা করেছে ওয়ালটন। এর আওতায় ওয়ালটন পণ্যের ক্রেতারা পাচ্ছেন নানা সুবিধা। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এ সুযোগ থাকছে।

অনুষ্ঠানে প্রকৌশলী গোলাম মুর্শেদ বলেন, ওয়ালটন সবসময় ক্রেতাদের সর্বোচ্চ সুবিধা দিয়ে আসছে। আমার জানামতে বাংলাদেশের কোনো ইলেকট্রনিক্স ব্র্যান্ড এতগুলো ক্রেতাসুবিধা একসঙ্গে ঘোষণা করে নাই। আমাদের বিশ্বাস আগের সিজনগুলোর মতো ডিজিটাল ক্যাম্পেইনের এই সিজনও ক্রেতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলবে। ক্রেতাদের ঈদ উত্সব ও আনন্দ আরো রঙিন হয়ে উঠবে। —প্রেস বিজ্ঞপ্তি।