ক্যাপশান নিউজ

আপডেট : ২২ মে ২০২১, ২২:৩০

 

সোনালী ব্যাংক স্টাফ কলেজ, ঢাকা আয়োজিত ট্রেড বেজড মানি লন্ডারিং প্রিভেনশন পলিসি অব সোনালী ব্যাংক লিমিটেড শীর্ষক কর্মশালা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। কর্মশালার উদ্বোধনী পর্বে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের সিইও অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর মো. আতাউর রহমান প্রধান। সভাপতিত্ব করেন স্টাফ কলেজের প্রিন্সিপাল বেগম আকলিমা ইসলাম

 

 

ফেনীর সোনাগাজী উপজেলায়, ১০০ মেগাওয়াট সৌর (ফটোভোল্টাইক) বিদ্যুেকন্দ্র প্রকল্প যৌথ উদ্যোগে বাস্তবায়নের জন্য সম্প্রতি জাপানি প্রতিষ্ঠান মারুবেণী করপোরেশনের সঙ্গে ইজিসিবির মধ্যে একটি চুক্তি হয়। বিদ্যুত্, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, এমপি প্রধান অতিথি হিসেবে এবং বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন

 

 

নর্থ সাউথ ইউনিভার্সিটির সঙ্গে গ্রুপ বীমা চুক্তি স্বাক্ষর করেছে মেটলাইফ বাংলাদেশ। গ্রুপ বীমার মাধ্যমে প্রতিষ্ঠানসমূহ কর্মীদেরকে মৃত্যু এবং দুর্ঘটনা থেকে সৃষ্ট অক্ষমতার ক্ষেত্রে প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদান করে। ভার্চুয়াল চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মেটলাইফ বাংলাদেশের জেনারেল ম্যানেজার আলা আহমদ এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলামসহ অন্য শিক্ষকবৃন্দ এবং উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন

 

 

 

প্রাইম ব্যাংক লিমিটেডের ২৬তম বার্ষিক সাধারণ সভা সম্প্রতি ডিজিটাল প্ল্যাটফরমে অনুষ্ঠিত হয়েছে। সভায় ব্যাংকের চেয়ারম্যান তানজিল চৌধুরী সভাপতিত্ব করেন। নির্বাহী কমিটির চেয়ারম্যান জাইম আহমেদ, অডিট কমিটির চেয়ারম্যান ড. শামসুদ্দীন আহমেদ, এনআরসি ও রিক্স ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান ড. জি এম খুরশিদ আলম, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হাসান ও. রশীদ সভায় অংশ নেন