লোকালয়ে হরিণ, বনরক্ষীদের হস্তান্তর

আপডেট : ৩১ জানুয়ারি ২০১৯, ২০:৫৩

সুন্দরবন থেকে মঠবাড়ীয়ায় লোকালয়ে আসা একটি চিত্রল হরিণ স্থানীয়দের চেষ্টায় উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে হরিণটি উদ্ধার করে থানায় নেওয়া হয়। সন্ধ্যায় বনরক্ষীদের তত্ত্বাবধানে সুন্দরবনের করমজল বণ্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্রে হরিণটি নিয়ে যাওয়া হয়েছে।
 
সুন্দরবনের শরণখোলা রেঞ্জের বগী ফরেস্ট স্টেশন কর্মকর্তা  মিজানুর রহমান জানান, বৃহস্পতিবার সকালে একটি হরিণ বেতমোর গ্রামের মাঠে বিচরণ করতে দেখে এলাকাবাসী।পরে হরিণটি উদ্ধার স্থানীয়রা নিজেদের হেফাজতে রাখেন।বিষয়টি মঠবাড়ীয়া থানা পুলিশ জানতে পেরে হরিণটি থানায় নিয়ে যায়। খবর পেয়ে বগী স্টেশনের বনরক্ষীরা তাদের তত্ত্বাবধানে হরিণটি নিয়ে যান। 
হরিণটি বলেশ্বর নদী সাঁতরে লোকালয়ে ঢুকে পড়ে। সামান্য আহত থাকায় প্রাথমিক চিকিৎসা শেষে হরিণটিকে বনে অবমুক্ত করা হবে। 

আরো পড়ুন: পিতাহীন সন্তানের জন্ম দিলেন একতা কাপুর

বন্যপ্রাণী সংশ্লিষ্টরা মনে করছেন, শিকারীদের উৎপাত, বন উজাড় এবং প্রাণীদের প্রয়োজনীয় খাদ্য সংকটের কারণে হিংস্র এবং নিরীহ প্রাণী প্রায়ই লোকালয়ে ঢুকে পড়ছে। 

ইত্তেফাক/অনি