দ্বিতীয় ওভারেই সাজঘরে লিটন

আপডেট : ২৩ মে ২০২১, ১৩:২২

ম্যাচ শুরু হওয়ার প্রায় সাথে সাথেই সাজঘরে ফিরেছেন টাইগার ওপেনার লিটন দাস। ম্যাচের দ্বিতীয় ওভারে দুষ্মন্ত চামিরার বলে প্রথম স্লিপে ক্যাচ দিয়েছেন লিটন। রানের খাতায় কিছু যোগ করতে পারেননি তিনি। তিন নম্বরে নেমেছেন সাকিব আল হাসান, অপরাজিত আছেন তামিম। এ রিপোর্ট লেখা পর্যন্ত এক উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ তিন ওভারে ১২ রান।

বাংলাদেশ একাদশ: তামিম, লিটন, সাকিব, মুশফিক, মিথুন, মাহমুদুল্লাহ, আফিফ, মিরাজ, সাইফুদ্দিন, তাসকিন এবং মুস্তাফিজ।
শ্রীলঙ্কা একাদশ: গুণাথিকালা, কুশল পেরেরা, পাথুম নিষাঙ্কা, কুশল মেন্ডিস, ধনজয়, শানাকা, বান্দারা, হাসারাঙ্গা, উদানা, সান্দাকান এবং চামিরা।

ইত্তেফাক/এসএ