বিনোদন রিপোর্ট
ভারতের অযোধ্যা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ‘গণ্ডি’ ছবিটি দুটি ক্যাটাগরিতে পুরস্কার অর্জন করেছে। বেস্ট এক্সপেরিমেন্টাল ফিল্ম ও সেরা অভিনেতার পুরস্কার ঝুলিতে পুড়েছে ছবিটি। সকল মুক্তিযোদ্ধাকে উত্সর্গ করা এই ছবিটি নির্মাণ করেছেন পরিচালক ফাখরুল আরেফীন খান। ছবিটিতে অভিনয় করেছেন সব্যসাচী চক্রবর্তী, সুবর্ণা মুস্তফা, অপর্ণা ঘোষ, মাজনুন মীজান, শিশুশিল্পী ঋদ্ধিসহ অনেকে। ছবিটিতে চিত্রগ্রাহক হিসেবে রয়েছেন রানা দাসগুপ্ত এবং সংগীতায়োজন করেছেন পশ্চিম বাংলার সংগীত পরিচালক দেবজ্যোতি মিশ্র। উল্লেখ্য, ছবিটি এরইমধ্যে দেশের সীমানা ছাড়িয়ে নানা চলচ্চিত্র উত্সবে সাফল্যের স্বাক্ষর রাখার পাশাপাশি দর্শকদের হূদয়ে স্থান করে নিয়েছে। রেইনবো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল এবং ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালসহ বিভিন্ন উত্সবে অংশ নিয়ে ছবিটি নিজের সফলতার ঝুড়িতে জমা করেছে বেশ কয়েকটি পুরস্কার।
