শতভাগ রাষ্ট্রীয় মালিকানাধীন বেসিক ব্যাংক লিমিটেডের সেবার পরিধি আরো সম্প্রসারণের লক্ষ্যে গতকাল রবিবার রাজধানীর সূত্রাপুর ডিস্টিলারি রোডে গেন্ডারিয়া উপশাখা উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর ড. আবুল হাশেম প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল প্ল্যাটফরমের মাধ্যমে উপশাখাটি উদ্বোধন করেন। এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মো. আনিসুর রহমান। —প্রেস বিজ্ঞপ্তি
