রাজৈরে তক্ষক উদ্ধার

আপডেট : ২৩ মে ২০২১, ২১:০০

টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা

মাদারীপুর র্যাব-৮ এর একটি দল রাজৈরের নয়াকান্দি গ্রাম থেকে একটি তক্ষক উদ্ধার করেছে। এ সময় নুর আলম মোল্লা ও তার ছেলে বাবু মোল্ল­াকে গ্রেফতার করে। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে ছয় মাস করে সশ্রম কারাদণ্ড প্রদান করে কারাগারে প্রেরণ করেছে। শনিবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় র্যাব-৮, সিপিসি-৩। এতে জানানো হয় শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার জমির উদ্দীন আহমেদ ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা কবিরের নেতৃত্বে তক্ষকসহ তাদের আটক করা হয়।