কুমিল্লায় ভারতফেরত ২০৬ জন কোয়ারেন্টাইনে

আপডেট : ২৩ মে ২০২১, ২১:০০

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার কয়েকটি আবাসিক হোটেলে ভারতফেরত ২০৬ জন কোয়ারেন্টাইনে আছেন। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে তারা দেশে ফেরেন। তাদের সবাই পাসপোর্টধারী এবং বাংলাদেশের বিভিন্ন জেলার নাগরিক। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে তাদেরকে কোয়ারেন্টাইন পালনের জন্য রাখা হয়েছে। কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান রবিবার এসব তথ্য জানিয়েছেন।

কুমিল্লা সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসেন জানান, আখাউড়া স্থলবন্দর হয়ে গত মঙ্গলবার থেকে এ পর্যন্ত ২০৬ জন দেশে ফেরত আসেন। তাদের মধ্যে এখনো পর্যন্ত কারো করোনা পজিটিভ শনাক্ত হয়নি। কোয়ারেন্টাইনে থাকা কেউ তাদের ইচ্ছামতো কিংবা গোপনে চলে যাওয়ার সুযোগ নেই, তাদের পাসপোর্ট পুলিশের কাছে জমা রয়েছে। স্বাস্থ্য কর্মকর্তারা তাদের সেবায় নিয়োজিত আছেন। জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান জানান, কুমিল্লা জেলা পুলিশ ও স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধানে তাদেরকে আখাউড়া স্থলবন্দর থেকে কুমিল্লায় আনা হয়। সবাইকে নজরদারিতে রাখা হয়েছে। এদের সার্বিক তত্ত্বাবধানে চার জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও স্বাস্থ্য কর্মকর্তা কাজ করছেন।